এই প্ল্যাটফরমে কোন ছবি বা নাম /পরিচয় দেয়ার প্রয়োজন হয় না। পরিচয় উহ্য রেখে নিজের তথ্য ও প্রত্যাশার তথ্য দিতে হয়। প্রত্যাশার সাথে মেলে এমন পাত্র-পাত্রী বা অভিভাবকরাই আপনার বায়োডাটা দেখতে পারবে এবং আপনি ও ঐ ধরনের বায়োডাটা দেখতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, ৩২ বছর বয়সের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাত্র নূন্যতম অনার্স পাশ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন একজন পাত্রী খুজছেন এবং ২৬ বছরের উর্ধ্বে নয় এমন পাত্রী খুঁজছেন, তাহলে তিনি তার ড্যাশবোর্ডে নূন্যতম অনার্স পাশ এবং ২৭ বছরের কম যেসব পাত্রীরা তাদের নিজ প্রত্যাশায় ৩৩ বছরের কম পাত্রের চাহিদা দিয়েছেন, সেসব পাত্রীদের বায়োডাটাই দেখা যাবে। অর্থ্যাৎ সবাই সবার বায়োডাটা দেখতে পারবে না।
কোন পক্ষ অন্য পক্ষের অধিকতর তথ্য জানতে বা সরাসরি দেখা করার মধ্যস্থতা করার জন্য আকাশি কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারে। নিচে উদাহরণ দেখনো হল।
নিজের পরিচয় উহ্য রেখে শিক্ষা, পেশা (যেমন: সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার), উচ্চতা, ধর্ম, বর্তমান ও স্থায়ী ঠিকানা (যেমন পাবনা সদর, পাবনা) ইত্যাদি ধরনের তথ্য দিতে হবে।
পাত্র/পাত্রী পক্ষ তার প্রত্যাশার সাথে মেলে এমন অন্য পক্ষকে যোগাযোগের জন্য অনুরোধ পাঠাতে পারবে। অপরপক্ষ সে অনুরোধ গ্রহণ/বাতিল করতে পারবেন। যদি গ্রহণ করে তাহলে দুপক্ষ একে অপরের ই-মেইল দেখতে পারবে।
পাত্র/পাত্রীর বিষয়ে প্রত্যাশার তথ্য দিতে হবে। আগের ধাপের মতই কিছু তথ্য।
প্রত্যাশা অনুযায়ী তালিকা, অন্য পক্ষকে অনুরোধ প্রেরণ (শুধুমাত্র প্রিমিয়াম সদস্যগণ), যোগাযোগের রাজী হওয়া দুপক্ষের তালিকা ইত্যাদি কাজ করতে পারবে।
৪ পারস্পরিক সম্মতিতে দুপক্ষ ই-মেইলের মাধ্যমে সংযুক্ত
দুপক্ষ রাজি হলেই কেবল ই-মেইল ঠিকানা দেখতে পারবে। ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে ছবি ও অন্যান্য তথ্য বিনিময় করতে পারবেন।
** অন্যান্য তথ্য জানা এবং ছবি না দিয়ে ছবি দেখানো বা সরাসরি দেখানোর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।