এই প্ল্যাটফরমে কোন ছবি বা নাম /পরিচয় দেয়ার প্রয়োজন হয় না।
পরিচয় উহ্য রেখে নিজের তথ্য ও প্রত্যাশার তথ্য দিতে হয় (যেমন- পদবী: সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার)।
প্রত্যাশার সাথে মেলে এমন পাত্র-পাত্রী বা অভিভাবকরাই আপনার বায়োডাটা দেখতে পারবে এবং আপনি ও ঐ ধরনের বায়োডাটা দেখতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, ৩২ বছর বয়সের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাত্র নূন্যতম অনার্স পাশ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন একজন পাত্রী খুজছেন এবং ২৬ বছরের উর্ধ্বে নয় এমন পাত্রী খুঁজছেন, তাহলে তিনি তার ড্যাশবোর্ডে নূন্যতম অনার্স পাশ এবং ২৭ বছরের কম যেসব পাত্রীরা তাদের নিজ প্রত্যাশায় ৩৩ বছরের কম পাত্রের চাহিদা দিয়েছেন, সেসব পাত্রীদের বায়োডাটাই দেখা যাবে। অর্থ্যাৎ সবাই সবার বায়োডাটা দেখতে পারবে না।
পাত্র/পাত্রী পক্ষ তার প্রত্যাশার সাথে মেলে এমন অন্য পক্ষকে যোগাযোগের জন্য অনুরোধ পাঠাতে পারবে।
অপরপক্ষ সে অনুরোধ গ্রহণ/বাতিল করতে পারবেন। যদি গ্রহণ করে তাহলে দুপক্ষ একে অপরের ই-মেইল দেখতে পারবে।
ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে ছবি ও অন্যান্য তথ্য বিনিময় করতে পারবেন অথবা সরাসরি দেখা করতে পারবেন।
জানতে সংকোচ বোধ করছেন এমন কোন তথ্যের প্রয়োজন হলে অথবা দেখা করার বিষয়ে আকাশি কর্তৃপক্ষের সহায়তা নিতে পারবেন।
জানতে সংকোচ বোধ করছেন এমন কোন তথ্যের প্রয়োজন হলে অথবা দেখা করার বিষয়ে আকাশি কর্তৃপক্ষের সহায়তা নিতে পারবেন।